বি,এম হাবিব উল্লাহ,চকরিয়া:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একই পরিবারের ৩ সহোদর নির্বাচনে প্রার্থী হওয়ায় চকরিয়া ও লামায় ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতুহল। রসিক ভোটাররা মনে করছেন, এবারের নির্বাচনে ভোট যুদ্ধে ৩ ভাই এ প্রথম ব্যতিক্রমধর্মী প্রচারনায়ও নেমে পড়েছেন। তবে কে হবেন চেয়ারম্যান তা বলা মুশকিল। চকরিয়া উপজলার ডুলহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মফজল
আহমদের এ ৩ পুত্র আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন বলে জানা যায়। ৩ ভাইয়ের মধ্যে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করছেন কক্সবাজার জেলা আ'লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান কামাল হোসেন (দোয়াত কলম) ও তারই ছোট ভাই সাবেক এমইউপি জামাল হোসেন (গরুর গাড়ী)। অপর দিকে তাদের দু'জনেরই অপর ছোট ভাই নুর হোসেন পার্বত্য লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদ থেকে (আনারস) প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন