সূত্র: টাইমস্ আই বেঙ্গলী
কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গতকাল দিন দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহত দু’জনের অবস্থা আশংকা জনক। সূত্রে জানাগেছে,উপজেলার কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকায় গোষ্টিকেন্দ্রিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে স্থানীয় আমির হোসেন মেম্বার ও আবুল হাসেমের গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয়ের মধ্যে দফায় দফায় সংর্ঘষ ও হামলা পাল্টা হামলার ঘটনাঘটে। উভয় গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে সুত্রে প্রকাশ। গতকাল ১ জুন দুপরে হাসেম গ্রুপের কয়েক জন লোক আদালতে
মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঘটিভাঙ্গা বাজার এলাকায় পৌঁছলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি পেটাতে থাকে। এসময় সন্ত্রাসী হামলায় অন্তত:৪ জন আহত হয়। আহদের মধ্যে মাছ ব্যাবসায়ী মোহাম্মদ সেলিম উল্লাহ ওরফে সোনালী(৩৭) ও মুদির দোকানদার মনিরুল ইসলাম(১৮) এর অবস্থা আশংকা জনক বলে ড়াক্তারা জানিয়েছেন। আহতদের প্রথমে মহেশখালী ও পরে জেলা সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন