
এক সময়ের ভয়ঙ্কর সন্ত্রাসী ‘বাংলাভাই’-এর নানা অপকর্ম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘বাংলাভাই’। টিটু ফিল্মসের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন কুশলী পরিচালক মনোয়ার খোকন। আর ভয়ঙ্কর ‘বাংলাভাই’ চরিত্রে অভিনয় করছেন সময়ের জনপ্রিয় ভিলেন মিশা সওদাগর। প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আবদুল আলিমের কাহিনী
নিয়ে নির্মীয়মাণ ‘বাংলাভাই’ ছবির শুটিং প্রায় শেষ। রাঙ্গামাটি ও বান্দরবানের মনোরম লোকেশনে এই ছবির শুটিং হয়েছে। শুটিং হয়েছে রাজারবাগ পুলিশ লাইনেও। জমজমাট একটি গল্প নিয়ে নির্মীয়মাণ ‘বাংলাভাই’ ছবির পরিবেশনার দায়িত্বে রয়েছে মনোয়ারা ফিল্মস। মিশা সওদাগরের সঙ্গে এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- জায়েদ খান, চাঁদনী, আমান, রাভিনা, সাদেকা
মমতা মেঘা, আরিফুর রহমান টিটু, আশিকুর রহমান নাদিম, রানী সরকার, ময়ূরী ও ড্যানি সিডাক। ‘বাংলাভাই’-এর চিত্রগ্রহণ করছেন এমএ কাইয়ূম, সংগীত আলাউদ্দিন আলী, মোস্তাক আহমেদ, সম্পাদনা চিশতি জামাল, নৃত্য আজীজ রেজা ও স্থির চিত্রে মনির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন