সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় নির্বাচন উপলক্ষে এমপি আব্দুর রহমান বদির চাল বিতরণ

সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া :                                                          
নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত নির্বাচনী আচরণ বিধি লংঘন করে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমনা বদি তার শ্যালক জাহাঙ্গীর কবির চৌধূরীর আনারস মার্কার প্রর্তকের প্রচারনা স্বরূপ রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় জাতীয় সংসদ ভবনের লগু লাগানো হলুদ টিকেট বিতরণ করে বিভিন্ন এলাকায় জন প্রতি ১ কার্ডের পরিবর্তে ৫জন ব্যক্তিকে ৩০ কেজি করে চাল সহ নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে। গত ২৬ ও ২৭ জুন উখিয়ার মুহুরীপাড়া, নিউ ফরেষ্ট অফিস, কুতুপালং, দরগাহবিল এলাকায় এমপি আব্দুর রহমান বদি নিজেই এ হলুদ কার্ডের মাধ্যমে আনারস প্রতীকের ভোট প্রার্থনা করে। জনপ্রতি চাল বিতরণ করেছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত এ সুবিধা প্রাপ্তদের হলুদ কার্ড কতৃক জানা যায়, এ হলুদ কার্ডে নাম, ভোটার নং, পিতা/স্বামীর নাম, গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন উল্ল্যেখ আছে। উল্লেখ্য যে, এ কার্ডে উদ্দেশ্য বলে “জনগণের সেবার মাধ্যমে আল্লাহর সন্তোষ্টি অর্জন করা” উক্তিটি লেখা আছে এ কার্ডে। আরও লেখা আছে ( এ কার্ডদারী আমার নির্বাচনী এলাকার একজন স্থায়ী বাসিন্দা আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি)। নিচে এমপি আব্দুর রহমান বদির নাম সহ পদবী লেখা আছে। এ হলুদ কার্ডকে প্রত্যয়ন পত্র বলে উল্ল্যেখ করা হয়েছে। এমপির প্রকাশ্যে নির্বাচনী চাল বিতরনকে কেন্দ্র করে এলাকায় বিরূপ  প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে  অনিচ্ছুক এক সাধারণ ভোটার সাংবাদিকদের জানান, মুষ্টিময় চিহ্নিত কয়েকজন ব্যক্তিকে এ সুবিধা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত। 

কোন মন্তব্য নেই: