|
টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের মহিলা সম্পাদিকা সাজেদা আকতার মুন্নি ও তার পরিবারের উপর বর্বর হামলার প্রতিবাদে টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রলীগ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। ২৫ জুন সকাল ১১ টায় টেকনাফ বাস ষ্টেশনের পৌর ফোয়ারা চত্বরে মানব বন্ধন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় অনুষ্টিত হয়। কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্টিত উক্ত পথসভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মোঃ আবদুল্লাহ, আবদুল বাসেদ, সালমা আক্তার, সাধারন ছাত্রছাত্রীদের পক্ষে হেলাল উদ্দীন, সামশুদ্দীন, আনোয়ার, আবদুল হালিম, মোঃ হাবীব, দেলোয়ার প্রমূখ। বক্তারা বলেন রাতের অন্ধকারে প্রভাবশালী মহল ভাড়াটি সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে সাজেদা আক্তার মুন্নি, পিতা জাফর আলম ও অপর বোনকে গুরুত্বর জখম করে। বর্তমানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বক্তারা অনতিবিলম্বে এ ন্যাক্কারজনক হামলার হোতা শীলবুনিয়া পাড়া এলাকা সাইফুল করিম গংসহ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এছাড়া অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করে সন্ত্রাসীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। প্রসংগত গত ২২ জুন মধ্যরাতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন জাফর আলমের বসত ভিটায় একদল সন্ত্রাসী হামলা চালায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন