সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

জালিয়া পালংয়ের মেম্বার আব্দুল হক ক্যানসার রোগে আক্রান্ত : দোয়া কামনা



বার্তা পরিবেশক:                                                                                              
ক্যানসার রোগে আক্রান্ত উখিয়ার জালিয়া পালং ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলহাজ্ব আব্দুল হকের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে।  ক্যানসার জীবাণুর বিস্তার তার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। নির্ভিক এ জন প্রতিনিধিকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের প্রফেসর ডাক্তার আব্দুল হাই এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মেম্বার আব্দুল হকের ছোট ভাই রূপপতি গ্রামের বাসিন্ধা জমির উদ্দিন জানান, তার বড় ভাইয়ের অবস্থা আশংকা জনক। চিকিৎসকরা তাকে মাদ্রাজ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি মাদ্রাজ নিয়ে চিকিৎসা করানো হবে। মেম্বার আব্দুল হকের পরিবার তার রোগ মুক্তির জন্য জেলাবাসী ও জালিয়া পালং ৭ নং ওয়ার্ডের জনগণের কাছে দোয়া কামনা করেছেন।  

কোন মন্তব্য নেই: