শামশুল আলম শারেক, টেকনাফ: সিবিএন
টেকনাফের বাহারছড়া উপকূলে বন্য হাতি আহার সংগ্রহের জন্য লোকালয়ে হানা দিয়ে ১ ব্যক্তিকে আহত এবং ৩ বসতবাড়ি ভাংচুর করেছে। আহত ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
জানাযায়, ১ জুন ভোর ৫টার দিকে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার বড় ডেইল গ্রামের বন্য হাতি পাহাড়ে খাদ্যাভাবে লোকালয়ে আহারের জন্য হানা দেয়। টের পেয়ে স্থানীয় লোকজন হাতিকে ধাওয়া করতে গেলে ৰুব্ধ হাতি উল্টো লোকজনকে তাড়া করে। এক পর্যায়ে মৃত আজিজুল করিম প্রকাশ পাঁচ খরির পুত্র আহমদ (৫০) কে আঘাত করে। এতে তার পাশের পাজর ভেঙ্গে যাওয়ার পাশাপাশি হাত, পা, আঘাত প্রাপ্ত হয়। এরপর ক্ষুদ্ধ হাতি স্থানীয় বশির আহমদের পুত্র মৌলভী জাকের আহমদ, আব্দুল করিম ও অপর একজনের বাড়ী ভাংচুর করে চলে যায়। এরপর লোকজন আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন