সরওয়ার আলম শাহীন উখিয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে উখিয়া উপজেলার ৫ইউপি নিবার্চন এলাকা থেকে ৬জন চেয়ারম্যান প্রার্থী ২৪জন মেম্বার ও ১জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীতা প্রত্যাহার করেছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। আজ ১৬ জুন প্রার্থীদের প্রতিক বরাদ্দ ও আগামী ২ জুলাই এ উপজেলার ৫ ইউনিয়নের
নিবার্চন অনুষ্টিত হবে। গতকাল ১৫জুন ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ৫ ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং অফিসার যথাক্রমে পালংখালী ইউনিয়নের যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল হক বলেন, তার ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন সিদ্দিক ও আবুল মনজুর সহ ৪জন মেম্বার পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছে। রত্নাপালং ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা প্রকৌশলী ইমতেয়াজ জাহেদুল হক বলেন, তার ইউনিয়ন থেকে ৬জন মেম্বার পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছে। জালিয়াপালং ইউনিয়নের রিটার্নিং অফিসার উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, তার ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী লিয়াকত আলী বাবুল ও শামশুল আলম সহ ৬জন মেম্বার পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছে। হলদিয়া পারং ইউনিয়নের রিটানিং অফিসার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম বলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ হোছাইন হেলাল ও হেলাল উদ্দিন সহ ৪জন মেম্বার ও একজন মহিলা মেম্বার পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছে। রাজাপালং ইউনিয়নের রিটানিং অফিসার অশোক কুমার আর্চায্য বলেন, এ ইউনিয়নের ৪জন মেম্বার পদপ্রার্থী যথাক্রমে ছৈয়দ হামযা, ইমাম হোছাইন, বুজরুছ মিয়া ও আব্দুস ছালাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন