মো.আবুল বশর নয়ন:
অবশেষে জনগণের রায়ে সাংবাদিক নির্যাতনকারী চেয়ারম্যান হাবিবুললার পতন হলো। গত ২৫জুন অনুষ্টিত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি সমর্থিত নতুন প্রার্থী রশিদ আহামদ নির্বাচিত হয়েছে। জানা যায়, গত বছর জুন মাসে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি কে দোছড়ি এলাকায় দাওয়াতের কথা বলে ডেকে নিয়ে হাবিবুললা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ইন্দনে তার পুত্র শামসু সাজানো অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। মামলায় স্থানীয় উক্ত সাংবাদিক দীর্ঘ ২৫ দিন কারাভোগের পর বান্দরবান জেলা জজ আদালত হতে যর্থাথ প্রমানাদি পেশ করে মুক্তিলাভ করে। পরবর্তী সময়ে উক্ত ঘটনার প্রকৃত ভিডিও চিত্র এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নানান ভাবে পরাজিত চেয়ারম্যান হাবিবুললাহ ও তার পুত্রের রিরুদ্ধে মানুষ সোচ্ছার হয়ে উঠে। জানা গেছে, অনুষ্টিত নির্বাচন প্রচারণাকালে সাংবাদিক নির্যাতন ঘটনা টক অব দ্যা টাউনে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ জুন নির্বাচনে দীর্ঘ ১৮ বছর ক্ষমতার অবসান ঘটিয়ে হাবিবুললাহকে পরাজিত করে জনগন। উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টিতেই বিএনপি সমর্থিত প্রার্থী প্রথম স্থান দখল করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন