সুমন রায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসারে ইউপি নিবার্চন পরবর্তী সহিংসতায় কমপক্ষে ২০জন আহত এবং ২০টি বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। এসময় প্রায় অর্ধশতাধিক হাতবোমা বিষ্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউপি নিবার্চনে বিরাসার গ্রামের দুই মেম্বার প্রার্থী মোঃ রজব আলী ও বাদল মিয়ার সমর্থকদের মধ্যে ভোট দেয়াকে কেন্দ্র করে দন্দের সূত্রপাত হয়। এরই জের ধরে আজ সোমবার বিকেলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা কাটা-কাটি হয় এবং এক পযার্য়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিসি'তি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আব্দুর রব জানান, বর্তমানে পরিস্থি'তি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পযর্ন্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন