সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান:
বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক বদিউল আলমের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে, মারধর করে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত রোববার রাতে শহরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত বদিউল আলম বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অপরদিকে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার ঘটনায় সোমবার মাদ্রাসা মিলনায়তকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
বান্দরবান ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ বদরুল হক জানিয়েছেন, শহরের সন্ত্রাসী জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই নুরুল আলম এবং তাদের কর্মচারী চন্দন দাশ গত রোববার রাতে তার প্রতিষ্ঠানের শিক্ষক বদিউল আলমকে সন্ত্রাসী কাদায় ধরে নিয়ে বান্দরবান বাজারের হক টাওয়ারে নিজস্ব কার্যালয়ে নির্মমভাবে নির্যাতন করেছে। এসময় তারা বদিউল আলমকে কিল ঘুষি ও লাথি মেরে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। বদিউল আলমের চিৎকার শুনের আশেপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে নির্যাতিত শিক্ষক বদিউল আলম অভিযোগ লিখে মাদ্রাসা অধ্যক্ষের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করেন।  বদিউল আলম বান্দরবান সরকারি কলেজ মসজিদের ইমামের দায়িত্বও পালন করছেন।
এদিকে মাদ্রাসা শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মাদ্রাসা শিক্ষককে নির্যাতনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। শিক্ষকের নির্যাতনের ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীরা ক্ষুব্দ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সোমবার মাদ্রাসা ছুটি দেয়া হয়েছে বলেও অধ্যক্ষ জানিয়েছেন।
এদিকে জেলা প্রশাসক মিজানুর রহমান ও বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে মাদ্রাসার অধ্যক্ষ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: