সরওয়ার আলম শাহীন উখিয়া
কক্সবাজারের উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরানী একাডেমীর এক শিশু ছাত্রকে অপহরন করার চেষ্টা করেছে এক দুরৃর্ত্র। উপস্থিত মুসল্লিরা অপহরনকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। গতকাল ১৫জুন বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উখিয়া সদর নুরানী একাডেমীর ২য় শ্রেণীর ছাত্র
সাজ্জাদুল ইসলাম(৫) মাদ্রাসা ছুটি শেষে এতিমখানায় ঘুমাচ্ছিল। এসময় অপহরণকারী ফলিয়া পাড়া ঘোনার পাড়া গ্রামের গোরামিয়ার পুত্র মাহমুদুল হক(৩২) ঘুমন্ত শিশুর চোখে মুখে একপ্রকার অচেতন করার ঔষুধ ছিটিয়ে দিলে শিশুটি চিৎকার দিয়ে উঠে। এ সময় আশে পাশে মুসল্লি পথচারী গ্রামবাসী অপহরণকারীকে পাউডার জাতীয় ঔষুধ সহ আটক করে। থানার এসআই শওখত বলেন, আটককৃত অপহরণকারীর বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন