সরওয়ার আলম শাহীন উখিয়া
উখিয়া উপজেলার দীর্ঘদিনের পুরনো সিকদার বিল ভোট কেন্দ্র উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তর করার চক্রান্তের প্রতিবাদে গত সোমবার সিকদার বিল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থলে হাজার হাজার জনগণের প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বক্তারা দীর্ঘদিনের এ কেন্দ্র যাতে পরিবর্তন না হয় সে জন্য স্থানীয় সরকার দলীয়য় এমপি আব্দুর রহমান বদির সুদৃষ্টি কামনা সহ কক্সবাজার জেলা প্রশাসক,
উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরে স্বারকলিপি প্রেরণ করেছে। জানা গেছে, দীঘকাল ধরে সিকদার বিল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২১শ ৫০জন ভোটার ভোট দিয়ে আসছিল স্বাধীনতার পর থেকে। কিন্তু বর্তমান রাজাপালং ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে একটি চক্র এ কেন্দ্রটি উখিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্তানান্তরের পায়তারা চালিয়ে যাচ্ছে। গত সোমবার রাত ৯টায় এই চক্রান্তের প্রতিবাদে সিকদার বিল প্রাথমিক বিদ্যালয়ে এলাকার হাজার হাজার জনগণ প্রতিবাদ সমাবেশ করেছে। হাজী লাল মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেম্বার প্রার্থী মাষ্টার শাহ জাহান, মাষ্টার দলিলুর রহমান, মাষ্টার জানে আলম, লিয়াকত আলী, হাজী ওলা মিয়া, হাজী আব্দু রহিম সিকদার, মোৎ শাহ আলম, আলী আফজল খান, নুর আহমদ সওদাগর প্রমুখ। সভাটি পরিচালনা করেন সাইফুল আলম সিকদার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন