|
কক্সবাজারের মহেশখালীতে রাখাইন সমপ্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। ১৫ জুন বিকাল ২ ঘটিকার সময় মহেশখালী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক
মোঃ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন,বিশেষ অতিথি মহেশখালী উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সহকারী (ভুমি) খালেদ মাহামুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুদার, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, রাখাইন এসোসিয়েশনের সভাপতি প্রমূখ।
প্রধান অতিথি বলেন, শিক্ষিত জাতিই পারে একটা দেশকে উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করাতে । অনুষ্টান শেষে ২০ জন ছাত্র-ছাত্রী কে জনপ্রতি ৩ হাজার করে শিক্ষা উপকরণ এবং ১০ জন ছাত্র-ছাত্রীকে ১ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।
ছবিরঃ মহেশখালীঃ উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন