এম বশর চৌধুরী উখিয়া: উখিয়ার হলদিয়া পালংয়ে সেনা সদস্য পরিচয় দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, প্রচারণায় বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল ২৭ জুন ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ শাহ জাহান বাদী হয়ে উখিয়া থানা সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রকাশ, রুমখা বড়বিল গ্রামের সোনা আলী বৈদ্যের ছেলে ছাবের আহম্মদ (৩৮) নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ডাক্তার আবুল কাশেমের ভোটার ও সমর্থকদের বাধা প্রদান করে যাচ্ছে। কত কয়েকদিন ধরে সে অপর চেয়ারম্যান প্রার্থী শামশুল হক বাবুলের পক্ষ নিয়ে এভাটারদের ভয়ভীতি প্রদর্শন করায় সাধারণ ভোটাররা আতংকের মধ্যে রয়েছে। খোজ খবর নিয়ে জানা যায়, অভিযুক্ত সেনা সদস্য পরিচয় দানকারী বাংলাদেশ সেনা বাহিনী ময়মনসিং সেনা নিবাসে কর্মরত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন