ফরিদুল আলম দেওয়ান:
মহেশখালীতে মাছ ধরতে গিয়ে খালে ডুুবে এক বর্মী নাগরিকের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গত ৩ দিন ধরে আত্মীয় স্বজন খোঁজাখুজি করেও তার লাশ পায়নি । উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত জেলের নাম হাফেজ আহমদ (৩৫)। সে মায়ানমার থেকে আগত এক জন রোহিঙ্গা নাগরিক ।
হাফেজ আহমদ গত ৭/৮ বছর পূর্বে তার মাতা পিতার সাথে ককসবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরে আসে। সে শিবির থেকে পালিয়ে এসে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামে এসে বিয়ে করে বসবাস করে আসছিল। সে পেশায় একজন জেলে। গত শনিবার দিবাগত রাতে অপর ২সঙ্গীসহ হোয়ানকের পশ্চিমে চামারফাঁড়ি খালে মাছ ধরতে যায়। শনিবার রাত ১২ টার দিকে হাফেজ আহমদ চামার ফাঁড়ী খালে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে নামলে অপর ২ সঙ্গীর সামনে খালের স্রোতে ভেসে যায়। সতীর্থরা রবিবার সকালে তার বাড়ীতে এসে খবর দিলে গতকাল ২৭ জুন সোমবার সন্ধ্যা পর্যন্ত তার লাশ খুঁেজ পাওয়া যায়নি বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন