সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার রত্না পালংয়ে ছাত্র সমাজের উদ্যোগে পরিবর্তনের জন্য জাগরণ শীর্ষক কর্মশালা


শরিফ আজাদ, উখিয়া                                                                 
শিক্ষা, সু-শাসন ও বিচার, চিন্তা-মনন পরিবর্তনের জন্য জাগরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি কবি  আদিল উদ্দিন চৌধূরী বলেন, জাগরণের জন্য কোলাহল সৃষ্টি করতে হবে। আর এই কোলাহল সৃষ্টির দায়িত্ব ছাত্র সমাজের। তাই ছাত্র সমাজকে এগিয়ে এসে এলাকায় শিক্ষা ব্যবস্থা, সু-শাসন, বিচার ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। রত্না পালং ছাত্র সমাজের উদ্যেগে আয়োজিত
কর্মশালা গত  ৪ মে সকাল ১০টায় পালং গার্ডেনে শরিফ আজাদের সঞ্চালনায় অনুষ্টিত হয়। উক্ত কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মাহাবুবুল আলম মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক এস এম আনোয়ার, পালং ছাত্র সমাজের আহবায়ক মাষ্টার আব্দুল জলিল, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, অভিলাষ খেলা ঘরের সাধারন সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ। বক্তারা বলেন, ডাস্টবিন হইতে যেমন সুগন্ধি আশা করা যায়নি তেমনি অসৎ, দুঃচরিত্রবান, নষ্ট লোকের আলোকিত সমাজ গড়তে পারেনা।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে ,অভিলাষ খেলারঘরের সহ-সভাপতি ছাত্র নেতা আমজাদ হোসেন, ডাক্তার নুরুল ইসলাম, মৌলভী আব্দুর রশিদ, কক্সবাজার সরকারী কলেজের ৩য় বর্ষের ছাত্র সোহেল চৌধূরী, ৩য় বর্ষের ছাত্র  জিয়াউল হক জিয়া, কক্সবাজার কলেজ ছাত্র শফিউল আলম, মোঃ অলিদ, উখিয়া ডিগ্রী কলেজ ছাত্র আরিফুল ইসলাম, রহমত উল্লাহ, মোঃ আপেল প্রমূখ। 

কোন মন্তব্য নেই: