সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার হলদিয়া পাতাবাড়ী সড়কের সংস্কার কাজে ঠিকাদার শহিদকে এলাকাবাসী কর্তৃক অবরোদ্ধ :: তদন্তের দাবী

শরিফ আজাদ, উখিয়া                                                              
উখিয়ায় প্রভাবশালী ঠিকাদারের দাপটে প্রকৌশলী অধিদপ্তরের কর্মচারীরা অসহায় একটি স্থানীয় শীর্ষক তথ্য বহুল ও বস'নিষ্ট সংবাদ প্রকাশিত হলে ঠিকাদার শহিদ অবশেষে তেলে বেগুনে জ্বলে উঠে গতকাল ৫ মে বৃহস্পতিবার দুপুর ২টায় আবারও প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের হামলা চালায় বলে স'ানীয়রা অভিযোগ করেন। স'ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা যায়,
বিশ্ব ব্যাংক (এডিবির) অর্থায়নে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী সড়কের ২১ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে ৪ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ গত এপ্রিল মাস থেকে আরম্ভ হয়। উক্ত কাজের কার্যাদেশ পায় মেসার্স কোহিলিয়া এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ঠিকাদার শহিদ। কাজ শুরু থেকে ঠিকাদার শহিদ উক্ত রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি চালায়। তিনি নিজেকে প্রভাবশালী ঠিকাদার বলে কর্তৃপক্ষকে জাহির করে। স'ানীয় সচেতন বাসিন্দা রুস্তম আলী জানান, গত ৪ মে রাস্তার কাজ চলাকালীন সময়ে প্রতি বর্গফুটে সাড়ে ৪ কেজি ভিটোমিন তৈল দেয়ার কথা থাকলেও যা পরিমাণে ১ কেজি কম করে রাস্তায় ঢালা হচ্ছে। উল্লেখ্য যে, ঢালায় কাজে ব্যবহৃত ভিটোমিন তৈলটি মেয়াদ  উত্তীর্ণ ও নিম্ন মানের। প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বরত কার্য সহকারী ও আরইআরএমপির সুপার ভাইজার এ অনিয়ম দেখেও অসহায়ের মত প্রভাবশালী ঠিকাদারের দাপটে না দেখার চেষ্টা করে। এ নিয়ে গতকাল পত্রিকায় বস' নিষ্ট সংবাদ প্রকাশিত হলে দায়িত্বরত ঠিকাদার শহিদ তেলে বেগুনে ক্ষেপে গিয়ে পত্রিকার রির্পোটার ও দায়িত্বশীল মহলদের অকত্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে স'ানীয় জন সাধারণ নিজ চোখে ঠিকাদারের এ ধরনের অনিয়ম কাজ দেখে  দায়িত্বরত দূর্নীতিবাজ ঠিকাদারকে ঘেরাও করে। পরবর্তীতে নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের ল্যাবরটরীয়ান ও এসও উপসহকারী প্রকৌশলী আশরাফ ঘটনাস'লে পৌছে স'ানীয়দের কাছ থেকে ঘটনার ব্যাপারে অবগত হয়। এ ব্যাপারে দায়িত্বরত এসও উপ-সহকারী প্রকৌশলী আশরাফের নিকট জানতে চাওয়া হলে তিনি হট্টোগোলের কথা স্বীকার করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে মুঠো ফোনে সংযোগ পাওয়া যায়নি। হলদিয়া পালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, হলদিয়া পাতাবাড়ী সড়ক সংস্কার কাজে প্রশাসন ও ঠিকাদারের যোগসাজসে চরম অনিয়ম ও দূর্নীতি চলছে। তিনি স'ানীয় সংসদ সদস্যকে এ দূর্নীতিমূলক কাজের ব্যাপারে অবগত করছেন বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই: