সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় গ্রীণ ডেল্টা হাউজিং কোম্পানীর নামে জমি দখলের চেষ্টা : বাধা দিতে গিয়ে ২জনকে কুপিয়ে জখম

এম বশর চৌধুরী উখিয়া: 

উখিয়ার সমুদ্র উপকুলীয় এলাকার পাটুয়ার টেকে গ্রীণ ডেল্টা হাউজিং কোম্পানী লিঃ এর নামে জমি দখলের চেষ্টা চালিয়েছে ভুমিদসু্যরা। বাধা দিতে গিয়ে ওই কোম্পানীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা ২জনকে কুপিয়ে জখম করে নির্মাণ সামগ্রী লুট করেছে। এ ঘটনায় ১০ সন্ত্রাসীর বিরুদ্ধে
উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, পাটোয়ার টেক গ্রামের আব্দুস ছালামের স্ত্রী শামশুন নাহারের পৈত্রিক ওয়ারিশী ৩৫ শতক জমি জোর পুর্বক দখলের চেষ্টা করে আসছিল একই গ্রামের মৃত মোহাম্মদ জলিলের ছেলে চিহ্নিত ভুমি দসু্য নুরুল হাকিম, ছৈয়দ নুর, আলী আহম্মদের ছেলে আজিজুল হক, নুরুল হক সহ একদল ভুমি দসু্য। গত ২৫ মে (বুধবার) জমির মালিক শামশুন নাহার তার ছেলে ও আত্বীয় স্বজন নিয়ে তার স্বত্বীয় জমিতে ইটের পিলার ও কাটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা নিলে চিহ্নিত ভুমি দসু্যরা ওই জমি গ্রিণ ডেলটা হাউজিংয়ের স্বত্বীয় জমি দাবী করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ভুমি দসু্যরা জমির মালিক রমজান আলী (২৫), আব্দুর রহিম (২৮), শাহজাহান (৩০), মুফিদুল আলম (২৮) সহ ৫/৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে কাটা তার, ইটের পিলার ও নিমর্াণ সামগ্রী লুট করে নিয়ে যায়। তৎমধ্যে গুরুতর আশংকা জনক অবস্থায় রমজান আলী ও আব্দুর রহিমকে আশংকা জনক অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শামশুন নাহারের ছেলে মুফিদুল আলম বাদী হয়ে উখিয়া থানায় ১০ জন ভুমি দসু্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মুফিদুল আলম অভিযোগ করে জানিয়েছেন, ভুমি দসু্যরা তার মায়ের জমি জবর দখলে ইতিপুর্বে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে কৌশলে গ্রীণ ডেল্টা হাউজিং কোম্পানীকে বিক্রি করে দেওয়ার পায়তারা করে। স্থানীয়রা জানিয়েছেন, সরকার উখিয়ার সমুদ্র উপকুলীয় এলাকাকে পর্যটন এলাকা ঘোষনা করায় কতিপয় ভুমি দসু্য ও হাউজিং কোম্পানী জাল জালিয়াতি ও প্রভাব বিস্তার করে নিরীহ মানুষের জমি কেড়ে নিচ্ছে। সমপ্রতি গ্রীণ ডেল্টা হাউজিং কোম্পানী নামের একটি প্রতিষ্টান সমুদ্র উপকুলীয় এলাকায় বেশ কিছু জমি ক্রয় করেন। পরবর্তীতে উক্ত জমি ভরাটের জন্য সরকারী পাহাড় কর্তন সহ বিভিন্ন উপায়ে পরিবেশ ধ্বংশ করে যাচ্ছে। যার কারণে সমুদ্র উপকুলীয় এলাকায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের ঘটনা বেড়ে চলছে। এ ব্যাপারে এখনই পদক্ষেপ নেয়া দরকার বলে সচেতন মহল মনে করেন। এদিকে এ ব্যাপারে গ্রীণ ডেল্টা হাউজিং কোম্পানীর দাবী, তারা নিয়মতান্ত্রিক ভাবে জমি ক্রয়-বিক্রয় করে থাকে। তারা পরিবেশ ধ্বংশ হয় এমন কাজে জড়িত নয়।

কোন মন্তব্য নেই: