সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়ায় ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পেলেন

এম.জিয়াবুল হক, চকরিয়া 
চকরিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে ৬ ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা প্রতীক বরাদ্ধ পেয়েছেন। ২৬ মে উপজেলা পরিষদ মিলনায়াতন মোহনায় প্রত্যেক ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা লক্ষ্যারচর, কৈয়ারবিল, হারবাং,বরইতলী,কাকারা ও শাহারবিল ইউনিয়নের প্রার্থীদের মাঝে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) রোকসিন্দা ফারহানা জানান, শাহারবিল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবদুল হাকিম(তালা),মহসিন বাবুল
(দোয়াত কলম), সরওয়ার আলম(দেওয়াল ঘড়ি), নুরুল আমিন চৌধুরী(চশমা),মামনুর রশিদ(আনারস), মোকতার আহমদ (গরুর গাড়ি) ও মহিলা সদস্য পদে ১৭ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ৩৪জন প্রার্থী প্রতীক পেয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান চৌধুরী (আনারস), সাংবাদিক এএম ওমর আলী(চশমা), ফিরোজ আহমদ চৌধুরী(দোয়াত কলম), মো. জকরিয়া (গরুর গাড়ি), রিয়ানুল হক (তালা), শরীফ উদ্দিন চৌধুরী (দেওয়াল ঘড়ি) ও মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ২৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তিনি আরো জানান, লক্ষ্যারচর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল কবির দেওয়াল ঘড়ি), নুর মোহাম্মদ মানিক (গরুর গাড়ি), মহিউদ্দিন আওরঙ্গজেব বুলেট (দোয়াত কলম),গোলাম মোস্তাফা কাইছার(তালা),আবদুর রহমান(আনারস), ফরিদুল আলম (কাপ-পিরিচ), ফয়েজ উদ্দিন(চশমা), মোহাম্মদ হোছাইন(মাইক) ও মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, কাকারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আলী মনছুর(তালা), শওকত উসমান(চশমা),শাহাব উদ্দিন (দেওয়াল ঘড়ি), এ বি এম ছরওয়ার আলম (আনারস) নাজিম উদ্দিন(দোয়াত কলম) ও মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জানান, হারবাং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দিন মো. বাবর (আনারস), জন্নাতুল ফেরদৌছ পটু (কাপ-পিরিচ), নুরুল আলম (গরুর গাড়ি), সাংবাদিক কে.এম.নাছির উদ্দিন (দোয়াত কলম), জাহেদুল ইসলাম (চশমা), ছাবের আহমদ( দেওয়াল ঘড়ি) ও মহিলা সদস্য পদে ১৯ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তিনি আরো জানান, বরইতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এটিএম জিয়াউদ্দিন চৌধুরী (দেওয়াল ঘড়ি), জালাল আহমদ সিকদার (আনারস))মো. সালেকুজ্জামান (চশমা) শাহিন মুরাদ(দোয়াত কলম) নঈম উদ্দিন (তালা) জাফর ইকবাল (গরুর গাড়ি) ও মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারন পুরুষ সদস্য পদে ৪২ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ১১জুন এই ৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে।

কোন মন্তব্য নেই: