প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার বাকশাল কায়েম করার জন্য সংবিধান সংশোধন সহ নানা অসাংবিধানিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আওয়ামী দু:শাসন থেকে জাতিকে রক্ষা করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। এ
সময় সাবেক সাংসদ শাহ জাহান চৌধুরী দলীয় প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য ভেদাভেদ, দ্বন্দ ও মান অভিমান ভুলে গিয়ে সকল নেতাকর্মী এবং সমর্থকদেরকে সব কিছুর উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহবান জানান।
গতকাল বৃহস্পতিবার রত্নাপালং ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে এক কর্মী সভায় প্রধান অতিথি ভাষণে তিনি এ কথা গুলো বলেন। রত্নাপালং ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উখিয়া বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন ও জেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল আলম চৌধুরী। রত্নাপালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল খোন্দকারের পরিচালনায় সাবেক সাংসদের বাস ভবনে সকাল ১০ টায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ছাবের আহমদ কন্ট্রাকটর, দিদারুল আলম চৌধুরী, নুরুল আলম কন্ট্রাকটার, মেম্বার মীর আহমদ, মেম্বার ফরিদ আহমদ চৌধুরী, মেম্বার নুরুল হক মনু, আবদুল করিম চৌধুরী, হাজী এজাহার মিয়া, নুরুল কবির, ইকবাল মনির চৌধুরী, ডিলার নজু আলম, হাজী এরশাদ উল্লাহ, আবুল কালাম, হাজী চেহের আলী, জিন কান্তি বড়ুয়া, সমুন্ত ড্রাইভার, মোজাম্মেল, ডাক্তার জহির, নাছির উদ্দিন চৌধুরী, ছৈয়দুল হক চৌধুরী, ছৈয়দ নূর, শামশুল আলম, জাকের মুন্সী, আয়ুব খোন্দকার, সুজিত বড়ুয়া, যুবদলের মাহফুজ উদ্দিন বাবুল, শাহ জাহান, শাহাব উদ্দিন, ছাত্রদলের নাছির উদ্দিন ও আরিফ প্রমুখ। সভায় বক্তারা আসন্ন রত্নাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার জন্য জোরালো দাবী উত্তাপন করা হয়। উপস্থিত সদস্য ও বক্তাদের অভিমতের ভিত্তিতে রত্নাপালং ইউনিয়ন পরিষদের নির্বাচনে আব্বাস উদ্দিনকে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেন প্রধান অতিথি ও জেলা বিএনপির সভাপতি শাহ জাহান চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন