এম বশর চৌধুরী উখিয়া:
রোহিঙ্গা সন্ত্রাসীদের গণ পিটুনির শিকার উখিয়ার পালংখালীর ২ মাছ ব্যবসায়ী মৃত্যুর প্রহর গুনছে। গাড়ীর ভাড়ার টাকা কম দেয়া কে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকালে রোহিঙ্গা সন্ত্রাসীরা কুতুপালং এলাকায় ৮জন মাছ ব্যবসায়ীকে গণ পিটুনি দেয়। তৎমধ্যে ২জন ব্যবসায়ীর অবস্থা আশংকা জনক। এ ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, পালংখালী গ্রামের আব্দু সোবাহানের ছেলে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী সহ ১০/১২ জন মাছ ব্যবসায়ী গত মঙ্গলবার টেকনাফ উপজেলার শামলা পুর থেকে যাত্রীবাহী জীপে মাছ ভর্তি করে কক্সবাজার যাওয়ার পথে কুতুপালং এলাকায় পৌছঁলে গাড়ীর ভাড়ার টাকা কম দেওয়ার ঘটনা নিয়ে কুতুপালং শরনার্থী ক্যাম্পের নুর মোহাম্মদ (৪০) এর সাথে গাড়ীর হেলপারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুতুপালং এলাকার আব্দু মিয়ার ছেলে কামাল উদ্দিন (২৩), জানে আলম (৩২), সহ একদল রোহিঙ্গা গাড়ীতে থাকা মাছ ব্যবসায়ীদের গণ পিটুনি দেয়। সন্ত্রাসীদের গণ পিটুনিতে গাড়ীতে থাকা ব্যবসায়ী এজাহার মিয়া (২১), বাবুল (২৭), আব্দুল করিম (৩২), মোহাম্মদ আলী (৩৫), শাহ আলম (২৬) সহ ৮জন আহত হয়। তৎমধ্যে মোহাম্মদ আলী ও এজাহার মিয়াকে কক্সবাজার সদর হাসপাতালে আশংকা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে। মাছ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ নিয়াজ মোহাম্মদ জানান, ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন