সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাঁও বাসষ্টেশনে দিন দুপুর ৩৫হাজার টাকা ছিনতাই

মোঃ রেজাউল করিম :
ঈদগাঁও বাসষ্টেশনে নাপ্পি ব্যবসায়ী থেকে দিন দুপুরে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। ২৩ মে সকালে ষ্টেশনের মুক্তি অফিস সংলগ্ন গলিতে ঘটনাটি ঘটে। জানা গেছে চৌফলদন্ডী ১নং ওয়ার্ডের দক্ষিণ রাখাইন পাড়া এলাকার সাবেক মেম্বার থোইনক্য রাখাইন তার স্ত্রী চোচিংয়াইন রাখাইনের
ইসলামী ব্যাংক,ঈদগাঁও শাখার একাউন্ট থেকে ৩৫ হাজার টাকা উত্তোলন করে। বাড়ী ফেরার উদ্দেশ্যে ব্যাংক থেকে নিচে নামলে ৮/৯ জন অজ্ঞাতনামা লোক তার মুখ চেপে ধরে মুক্তি অফিসের গলিতে ঢুকিয়ে চাকু ধরে টাকা গুলো ছিনিয়ে নেয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে থোইনক্য রাখাইন বাদী হয়ে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই: