সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

শহীদ জিয়ার শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩০তম শাহাদৎবার্ষিকী পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচীর মধ্যে ৩০মে ভোর ৬ টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন
, সকাল ১০ টায় মিলাদ মাহফিল, দিন ব্যাপী কালোব্যাজ ধারণ, দুপুর ১২ টায় মেজবান, বিকাল ৪ টায় আলোচনা সভা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা ওলামাদলের সভাপতি মৌলানা আলী হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, আজমল হুদা, জেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক হারম্নন অর-রশিদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আমীর আলী, সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক রাসেল, শহর ছাত্রদল সভাপতি শাহিনুল ইসলাম, শহর যুবদল আহবায়ক মোহাং রফিক, শহর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুর রহিম, যুবদল নেতা শরীফ উদ্দিন বাবুল, ছাত্রদল নেতা মাহছুমুল ইসলাম রাসেল, আলাউদ্দিন রবিন, কাজী মোহাং তারেক, সাইদু সিকদার প্রমুখ।

কোন মন্তব্য নেই: