বার্তা পরিবেশক:
আসন্ন ইউপি নির্বাচনে ঘুষ, দূর্নীতিবাজ ও সরকারী টাকা আত্নসাৎকারীদের প্রতিহত করে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার লক্ষ্যে উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন, অবসর প্রাপ্ত ও বর্তমান শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের এক মতবিনিময় সভা গতকাল ২২ মে রবিবার দুপুর ১২টায় কোটবাজারস্থ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
ও রত্নাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদার বাসবভনে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মৌলভী অছিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রবীণ শিক্ষক মাষ্টার আবুল ফজল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, আবুল কাশেম নুর জাহান চৌধূরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, রত্না পালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার এস এম কামাল উদ্দিন, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান জামাল রাজু, শিক্ষিকা শারমিন আক্তার পপি, গুল নাহার বেগম, ফাতেমা বেগম, রাবেয়া বসরী, রহিমা খানম প্রমূখ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সম্ভাব্য রত্নাপালং ইউপি চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, উখিয়া উপজেলায় রত্নাপালং একটি মডেল ইউনিয়ন। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তারাই পারে সমাজ ও দেশের পরিবর্তন আনতে। আসন্ন ইউপি নির্বাচনে দূর্নীতিবাজ, জুলুমবাজ, স্বার্থপর ব্যক্তিদের প্রতিহত করে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আমাকে যদি রত্নাপালংবাসী ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে অবহেলিত রত্নাপালংয়ের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌছে দিতে সচেষ্ট থাকব। তার সাথে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ইস্কান্দর মির্জা চৌধূরী, সমাজ সেবক আকবর আহমদ চৌধূরী,আলহাজ্ব নুরুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, ছাত্রলীগ নেতা ইমাম হোসেন প্রমূখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন