সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

 প্রচারণায় এগিয়ে নতুন প্রার্থীরা

ইউএনটি
উখিয়ার পাঁচ ইউনিয়নে দেড় ডজন নতুন প্রার্থী মাঠে নেমেছেন। এঁদের অধিকাংশই তরুণ। প্রভাবশালী প্রার্থীদের পাশাপাশি এসব প্রার্থীরাও বেশ ভালোভাবে প্রচারণায় নেমেছেন।।
উপজেলার পাঁচ ইউনিয়ন—হলদিয়াপালং, রত্নাপালং, জালিয়াপালং, রাজাপালং ও পালংখালীতে প্রায় এক লাখ ভোটার আছেন। এসব ইউনিয়নে বিগত কয়েকটি
নির্বাচনে নির্দিষ্ট প্রভাবশালী কয়েকটি পরিবারের সদস্যরাই অংশ নিয়েছেন। এবারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
উখিয়া সদর রাজাপালং ইউনিয়নে গত ২৫ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ কামাল চৌধুরী। এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এ প্রসঙ্গে শাহ কামাল চৌধুরী বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাই জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বারবার নির্বাচন করতে হয়।’ ইউনিয়নের তরুণ প্রার্থী মুজিবুল হক বলেন, ‘আমার পেছনে নেই কোনো পারিবারিক শক্তি ও অর্থসম্বল। এতে আমার শক্তি হচ্ছে সাধারণ জনগণ। ভোটাররা এখন পরিবর্তন চাইছেন।’
অন্যদিকে পার্শ্ববর্তী পালংখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন সাধারণ কৃষক পরিবারের সন্তান উখিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী জমির উদ্দিন। তিনি জানান, নির্বাচিত হলে খাসজমি ভূমিহীন নিঃস্ব মৎস্যজীবীদের নামে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেবেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন জেলা যুবদল নেতা মোকতার আহাম্মদ ও ক্ষুদ্র ব্যবসায়ী গফুর উদ্দিন। রত্নাপালংয়ে মাঠে নেমেছেন সাবেক ছাত্রনেতা ও উখিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা। এ ছাড়া নির্বাচন করছেন নুরুল কবির চৌধুরী, আবু তাহের চৌধুরী ও সরোয়ার কামাল চৌধুরী।
হলদিয়াপালংয়ে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক, কামাল উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, বাবুল উদ্দিন, আবুল কাশেম ও সার্জেন্ট (অব.) মাহমুদুল হক নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এ ছাড়া জালিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও সাবেক চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম ছাড়াও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে শোনা যাচ্ছে তরুণ প্রার্থী কায়ছারুল হক, আনোয়ার হোসেন চৌধুরী, জহুর আহমদ চৌধুরী ও লিয়াকত আলীর নাম।

কোন মন্তব্য নেই: