সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বিনামূল্যে গুগল অপস



যাদের নিজম্ব ডোমেইন আছে তারা নিজস্ব ডোমেইনে মেইল ঠিকানা ব্যবহার করে থাকেন। কিন্তু সীমিত হোস্টিং স্পেস কেনার ফলে ই-মেইলে বেশি জায়গা পান না। আর ই-মেইল ব্যবহারকারী যদি অনেক হয়ে থাকেন তাহলে বছরে বেশকিছু টাকা গুনতে হবে হোস্টিং স্পেস বাবত। কিন্তু আপনি যদি গুগলের অপস ব্যবহার করেন তাহলে কয়েকশ’ মেইল ঠিকানা পাবেন যার ধারণক্ষমতা ৭ গিগাবাইটেরও বেশি, যা জি-মেইলের মতো। এছাড়াও গুগলের অন্যান্য সেবা ক্যালেন্ডার, চ্যাটিং ডক্সসহ সবই পাবেন। আর এসব সেবাই বিনামূল্যে পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন করা
এজন্য প্রথমে www.google.com/a এ যান। এবার ডানে See details and sign up বাটনে ক্লিক করে ডানের Not a business? Explore Standard Edition এ ক্লিক করুন। এবার Get Started বাটনে ক্লিক করুন। আপনার যেহেতু ডোমেইন কেনা
আছে সেহেতু ও want to use an existing domain name-Gi Administrator : ও own or control this domain অপশন বাটন নির্বাচন করে নিচের বক্সে ডোমেইনের নাম (awi www.shamokaldarpon.com) লিখে Get Started বাটনে ক্লিক করুন। এবার ফরমের তথ্যগুলো পূরণ করে Continue বাটনে ক্লিক করুন। এখন administrator account এর ই-মেইল পাসওয়ার্ড পূরণ করে ও accept Continue with set up বাটনে ক্লিক করুন।

ভেরিফিকেশন করা
এবার ডোমেইন ভেরিফিকেশন করতে Verify domain ownership লিঙ্কে ক্লিক করুন। এখন ড্রপডাউন থেকে Upload an HTML file নির্বাচন করে নিম্নোক্ত (অনেকটা এরকম google3abdfaaf6725f30c) কপি করে নোটপ্যাড খুলে পেস্ট করুন এবং googlehostedservice.html নামে সেভ করুন। এবার ওই এইচটিএমএল ফাইলটি (www.shamokaldarpon.com সাইটে) আপলোড করুন এবং ২ নং-এর লিঙ্কে (www.shamokaldarpon.com/googlehostedservice.html) ক্লিক করুন। এবার Verify বাটনে ক্লিক করে ভেরিফিকেশন শেষ করুন। তাহলে কিছুক্ষণের (সর্বোচ্চ ৪৮ ঘণ্টা) মধ্যে ভেরিফিকেশন শেষ হবে।

মেইল সক্রিয় করা
মেইল সক্রিয় করতে Mail Exchange (MX) records পরিবর্তন করতে হবে। না হলে ওই ঠিকানায় মেইল আসবে বা যাবে না। এজন্য Dashboard †_‡K e-mail এর Activate e-mail ক্লিক করুন। এখানে (Set up e-mail delivery) MX Server address Ges Priority দেয়া আছে। এবার shamokaldarpon.পড়স এর cpanel এ লগইন করে গঢ Entry-তে যান এবং যে কোনো MX Server address এবং Priority সেট করুন। এবার গুগল অপসের Set up ব-mail delivery I have completed these steps বাটনে ক্লিক করে মেইল সক্রিয় করুন।

নতুন ই-মেইল ঠিকানা যোগ করা
নতুন ই-মেইল ঠিকানা যুক্ত করতে Users and groups থেকে Create new user-এ ক্লিক করে ই-মেইল ঠিকানা তৈরি করতে পারবেন।

নিজস্ব আইকন যোগ করা
ই-মেইলে বা লগইনের সময় গুগলের আইকনের পরিবর্তে নিজস্ব আইকন যোগ করার জন্য Domain settings-এর Appearance-এ যান। এখন Custom logo নির্বাচন করে 143 x 59 সাইজের আপলোড করুন। এখন থেকে গুগলের আইকনের পরিবর্তে নিজস্ব আইকন দেখা যাবে।
ভবিষ্যতে ই-মেইল লগইন করতে http://mail.google.com/a/shamokaldarpon.com এ ঠিকানায় এবং সিপ্যানেলে লগইন করতে www.google.com/a/cpanel/shamokaldarpon.com এ ঠিকানায় লগইন করতে হবে।
mehdi.akram@gmail.com

কোন মন্তব্য নেই: