সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১০

ইউএনটি ডেস্ক
টেকনাফে ২ যুবকের কথা কাটাকাটির জের ধরে একই গ্রামের ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় হ্নীলা স্টেশনে সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের টেকনাফ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
হ্নীলা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ (পান্ডু), ব্যবসায়ী মাহাবুবুর রহমান, আবু বক্কর, আব্দুর রশিদ, রফিক, রাসেল, বাহাদুর, নূর মোহাম্মদ, আবেদা খাতুন ও সেলিনা আক্তার
উক্ত সংঘর্ষে আহত হন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র পূর্ব সিকদার পাড়া গ্রামের ওসমানের পুত্র আবু বক্করের (২৫) সাথে পশ্চিম সিকদার পাড়ার দেলোয়ারের (৩৫) বাকবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় মেম্বার আলী আহমদ তাদেরকে ঝগড়া করতে নিষেধ করে আজ শুক্রবার সকালে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন। সকালে বিষয়টির সুরাহা না হওয়ায় জুমা’র নামাজের পর দু’জনের পক্ষে একই গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের  ২টি গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পথচারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত দু’পক্ষের কেউ থানায় মামলা করেনি বলে পুলিশ জানায়।
(শীর্ষ নিউজ ডটকম/

কোন মন্তব্য নেই: