সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

খুরুস্কুলে স্বামীর হাতে স্ত্রী খুন

সোহরাব হোসেন চৌধুরী:

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুরুস্কুল টাইম বাজার এলাকায় শুক্রবার সকাল ১১টায় এঘটনা সংঘঠিত হয়। জানা যায়, খুরুস্কুল টাইম বাজার এলাকার মৃত উলা মিয়ার পুত্র আবু তৈয়বের (২৮) সাথে রামু কাউয়ারখোপ এলাকার খুরশিদা বেগমের বিয়ে হয় প্রায় একযুগ আগে। দাম্পত্য জীবনে তাদের ৩টি ছেলে সন্তান রয়েছে। তাদের দাম্পত্য জীবনে সুখের হাওয়া
বইলেও সাম্পতিক সময়ে তার স্বামী বেপরোয়া হয়ে উঠে। সে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়েছে পড়ে ।এরই জের ধরে পারিবারিক ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্বামী আবু তৈয়ব নিজ স্ত্রী খুরশিদা বেগমকে সকালে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে।এদিকে খবর পেয়ে রাতে কক্সবাজার মডেল থানার পুলিশ মৃত খুরশিদা বেগমের লাশ উদ্ধার করে। ঘাতক স্বামী পলাতক রয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই: