সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মহেশখালীতে মাদক সেবনে বাধা প্রদান করায় সন্ত্রাসী হামলা: আহত-৭

আবদুর রাজ্জাক,মহেশখালী:

মহেশখালীতে মাদক সেবনে বাধা প্রদান করায় সন্ত্রাসী হামলায় ৭ জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার পুটিবিলা এলাকার বানিয়ার দোকানে।

ঘটনার বিবরন ও এলাকাবাসী সুত্রে জানা যায়,গতকাল শুক্রবার রাত ৮ ঘটিকার সময় পৌর এলাকার পুটিবিলা বানিয়ার দোকানে জাগিরা ঘোনার কিছু পেশাদার সন্ত্রাসী মদ ও জুয়ার বসাত। বানিয়ার দোকানের পার্শ্ববর্তী মহুরীর ডেইল এলাকার কিছু শিক্ষিত যুবক তাতে বাধা প্রদান
 করলে জাগিরা ঘোনা গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র নাহিদের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালালে আবদুল গফুর(৩৫)পিতা উজির আলী,আবদুল মালেক(৪০)পিতা এরশাদ আলী,আবু তাহের(৩৮)পিতা এরশাদ আলী,মকছুদ মিয়া(৩৫) পিতা কালা মিয়াসহ ১০ জন আহত হয়। আহতদেরকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে গুরুতর আহত আবদুল গফুর এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। জানা গেছে, জাগিরা ঘোনা এলাকার একটি ক্লাবের উঠতি বয়সের কিছু যুবক ছাত্রীদেরকে স্কুলে আসা যাওয়ার পথে উক্ত্যক্ত করে। এ বিষয়টি নিয়ে পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: