সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এস, এম, তারেক:


মধ্যমিক পর্যায়ে ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২৮মে সকাল ১০টায় বিদ্যালয় অডিটরিয়ামে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়াল্ড ভিশন বাংলাদেশ চৌফলদন্ডী এডিপির আর্থিক সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের পরিচালক ও বিগত সংসদ নির্বাচনে মহাজোট মনোনিত প্রার্থী সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথি
 তার বক্তব্যে বলেন,অভিভাবক, ছাত্রী, শিক্ষক সম্পর্ক আরো বেশি ঘনিষ্ট হলে বিদ্যালয়টি অদুর ভবিষ্যতে আরো অনেক দুর এগিয়ে যেতে সক্ষম হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে ককসবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস.টি.এম রাজা মিয়া। জেলা আওয়ামীলীগে শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ। পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ। ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাষ্টার নুরুল আজিম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চৌফলদন্ডী এডিপির ম্যানাজার অনন্ত চাকমা, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা সমীর হালদার,রামেন্দ্র,ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই শরীফ উল্লাহ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু,লিয়াকত নুর চৌধূরী,ডাঃ হারুনুর রশিদ,ডাঃ নাছিমা আক্তার,সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ,এসএমসির সদস্যা আনোয়ার বেগম,বক্তব্য রাখেন। এছাড়া বিপুল সংখ্যক অভিভাবক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদ কবির। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে বিদ্যালয়ের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।



কোন মন্তব্য নেই: