সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়া সেন্ট্রাল হাসপাতালে ভূল চিকিৎসায় গর্ভবতী মহিলার মৃত্যু



আবদুল মজিদ,চকরিয়া
চকরিয়ার সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারী অপারেশন করতে গিয়ে ভূল চিকিৎসায় গর্ভবতী এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। থানা পুলিশ নিহত মহিলার লাশ উদ্ধার করেছে।

জানাযায়, পার্বত্য বান্দরবান জেলার আলী কদম উপজেলার চৈক্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্নান মেম্বার পাড়া এলাকার কৃষক রশিদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (২২) এর প্রসব বেদনা শুরু হলে তাকে চকরিয়া পৌরসভার থানা রাস্তার মাথাস্থ সেন্ট্রাল হাসপাতাল প্রা: লি: এ তাকে ২৭মে সকাল সাড়ে ১০টায় ডেলিভারী সম্পন্ন করতে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ডা: নুরুল হুদা ভুইয়ার অপারেশনে একটি
পুত্র সন্তান জন্ম লাভ করে। কিন্তু ডাক্তারের অপারেশনে ভূল হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে অনভিজ্ঞ ডাক্তার বন্ধ করতে ব্যর্থ হয়। ফলে দুপুর ১২টার দিকে ওই মহিলার মৃত্যু ঘটে।>র খবর পেয়ে চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দারসহ কাউন্সিলরবৃন্দ হাসপাতালে উপস্থিত হন। পরে চকরিয়া থানা পুলিশ বিকাল ৪টায় নিহত মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর ডাক্তার নুরুল হুদা ভূঁইয়া দ্রুত পালিয়ে যায়।">মৃত্যুর ঘটনায় রোগীর আত্বীয় স্বজনের আহাজারীতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে।

এদিকে হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর এনামুল হক সাংবাদিকদের নিকট মহিলাটি রক্তক্ষরণে নয়, ষ্ট্রোক করে মারা যান বলে দাবী করেন।

উলেস্নখ্য, এক বছর আগে রেফারীস্থ কবির আহমদের পুত্র রশিদ আহমদের সাথে ওই মহিলার বিবাহ হয়, মহিলার পিতার বাড়ি চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের লাল মিয়া সওদাগর পাড়া বলে জানাগেছে।

কোন মন্তব্য নেই: