সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

খরুলিয়া থেকে জালনোটসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

সিবিএন :
সদর উপজেলার খরুলিয়ার টেক এলাকা থেকে গতকাল বুধবার বিকেল ৪টায় পুলিশ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত এনামুল হককে গ্রেফতার করেছে। ওই সময় তার কাছ থেকে ১৩ টি ৫শ' টাকা ও ১০টি একহাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত এনাম ডাকাত সদর উপজেলার খরুলিয়া এলাকার ইউছুপের পুত্র। তার বিরুদ্ধে থানায় ১০ টিরও বেশি মামলা রয়েছে। জানা গেছে, ধৃত ডাকাত পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী।

কোন মন্তব্য নেই: