শরিফ আজাদ, উখিয়া
কক্সবাজারের উখিয়ায় পাগলা বন্য হাতির পাল তান্ডব চালিয়ে ক্ষেত খামারের ধান ও অন্যান্য ফসলাদি সহ কাচা ঘর-বাড়ী তছনছ করে ২ ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামে গতকাল মঙ্গলবার রাত ৩টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত মঙ্গলবার ৩টার সময় একদল বন্য হাতির পাল তেলখোলা গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র আব্দুস সালামের জমিতে প্রবেশ করে ক্ষেতের ধান সহ বিভিন্ন ফসলাদি নষ্ট করে ফেলে। এসময় বন্য হাতির পালকে তাড়াতে গিয়ে নুর আহমদের পুত্র আব্দুস সালাম (৩০) ও দিল মোহাম্মদ (২৭) নামের ২ ব্যক্তি আহত হয়েছে। আহতদের প্রথমে উখিয়া হাসপাতালে পরে অবস্থায় অবনতি হলে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তাদের অবস'া আশংকা জনক বলে জানা গেছে। এদিকে বন্য হাতির তান্ডবে তেলখোলা গ্রামের ১০/১৫ পরিবারের বিভিন্ন ক্ষেত খামার ও পানের বরজ ভাংচুর করে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানায়। সাম্প্রতিক সময় একই এলাকায় বন্য হাতির দল তান্ডব চালিয়ে একই পরিবারের ৭ সদস্য আহত করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন