সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে ৩ মায়ানমার নাগরিকসহ আটক ৬

ইউএনটি

টেকনাফে ৩ মায়ানমার নাগরিকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সাবরাং ইউনিয়নের হাদুরছড়ার জেলেঘাট দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে পুলিশ তাদেরকে আটক করে। এদের বিরুদ্ধে পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আজ রোববার দুপুর ৩টার দিকে কক্সবাজার আদালতে হাজির করে।

আটক মায়ানমার নাগরিক লিয়াকত জানায়, গত দেড় মাস পূর্বে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদের দালাল মো. তৈয়ুব, আবদুল্লাহ ও সাবরাং পুরান পাড়ার ছলামত উল্লাহর পুত্র জাহেদ হোসেনের সাথে টাকার লেনদেন হয়। গতকাল রাত ১২টার দিকে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা অর্ধশতাধিক লোক ঘাটে হাজির হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বলে সে জানায়।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, এভাবেই টেকনাফ উপজেলার বিভিন্ন নৌ-সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অসংখ্য মানুষকে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে প্রতারণা করছে কয়েকটি দালাল চক্র। পরে পার্শ্ববর্তী কোনো চর এলাকা দেখে তাদেরকে মালয়েশিয়ার একটি অঙ্গরাজ্যের কথা বলে নামিয়ে দিয়ে কৌশলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার ফয়েজুর রহমান জানান, টেকনাফের স্থানীয় সচেতন মহল আরেকটু আন্তরিক হলে মালয়েশিয়ার দালাল চক্রের হাতে প্রতারণার শিকার মানুষদের বাঁচানো সম্ভব বলে তিনি মনে করেন।

কোন মন্তব্য নেই: