সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্যাটারী চালিত অটোরিক্সার ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের এক অটোরিক্সার চালক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহতের নাম বাবুল মিয়া (৩০)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের অধিবাসী।
আজ সোমবার সকাল ৯টা দিকে
বিরাসার গ্রামে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি গাজী মো:শাখাওয়াথ হোসেন জানান, সকাল ৯টার দিকে নিজের ব্যাটারী চালিত অটোরিক্সার ব্যাটারী চার্জ দিতে গেলে বাবুল মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। পরে বাবুল মিয়াকে অচেতন অবস'ায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

কোন মন্তব্য নেই: