টেকনাফের হ্নীলা বাছাই একাদশের কাছে উখিয়ার জালিয়া পালং বাছাই একাদশ ১-০ গোলে পরাজিত
শরিফ আজাদ , উখিয়া হ্নীলা বাছাই একাদশ জালিয়া পালং বাছাই একাদশকে ১-০ গোলে হারিয়েছে। গতকাল বিকাল ৪ঘটিকায় এজাহের মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা শুরু হওয়ার পর থেকে হ্নীলা বাছাই একাদশ বার বার আক্রমন করে জালিয়া পালং বাছাই একাদশকে বিপর্যয়ে ফেলার চেষ্টা করে। রক্ষন ভাগের খেলোয়াড় শফিউল আলমের নৈপুণ্য খেলায় জালিয়া পালং বাছাই একাদশ বার বার বিপদের হাত থেকে
রক্ষা পায়। হ্নীলা বাছাই একাদশের খেলোয়াড়দের গোল বক্সের ভিতরে নিশ্চিত গোল হওয়ার আক্রমনে অবৈধ ভাবে বাধা প্রদান করলে রেফারি পর পর দুটি পেনাট্রির নির্দেশ দেয়। এতে হ্নীলা বাছাই একাদশের খেলোয়াড়রা পেনাট্রি শর্টে গোল করতে না পারায় জালিয়া পালং বাছাই একাদশ নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায়। খেলার শেষ হওয়ার ৮ মিনিট আগে হ্নীলা বাছাই একাদশের আক্রমন ভাগের খেলোয়াডের পা থেকে গোলের সূচনা হয়। রেফারির শেষ বাশি পর্যন্ত জালিয়া পালং গোল পরিশোধ করতে না পারায় হ্নীলা বাছাই একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, আব্দুল হামিদ তার সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, এম আর মাহবুব ও মোঃ আনিস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন