সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হাসপাতাল রোড এলাকা থেকে ইয়াব সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেছার আহমদ : র্যাব-৭, চট্টগ্রাম এর কঙ্বাজার জেলার চকরিয়া ক্যাম্প গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, কঙ্বাজার জেলার সদর থানাধীন হাসপাতাল রোডের খালেক মসজিদ এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াব ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর কঙ্বাজার জেলার চকরিয়া ক্যাম্প এর একটি অভিযান দল গত ০৪ মে কঙ্বাজার জেলার সদর থানাধীন হাসপাতাল রোডের
খালেক মসজিদ এলাকায় পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হলেও র্যাব সদস্যরা মোঃ আব্দুল জলিল(৪৫), পিতা-মৃত আজিজুর রহমান, সাং-কুতুপালং (শরনার্থী শিবির), থানা-উখিয়া, জেলা-কঙ্বাজার'কে ৮০০(আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে । উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের আনমুানিক মূল্য ৩,২০,০০০/-। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত কঙ্বাজার জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে

কোন মন্তব্য নেই: