সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

রামুতে কমল ভাইয়ের কেন্দ্রীয় বলীখেলায় লাখো মানুষের ভিড়

এইচ বি পান্থ , রামু :
রামুতে কমল ভাইয়ের কেন্দ্রীয় বলীখেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষের মিলনমেলা পরিলক্ষিত হয়েছে, উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কঙ্বাজার সম্পাদক নুরুল ইসলাম। ০৫ মে রামু বাইপাস চত্বরে রাজারকুল ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে দুই দিন ব্যাপী বলীখেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বলীখেলায় উদ্ধোধক ছিলেন, কঙ্বাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। স্বাগত বক্তব্য রাখেন, বলীখেলা ও গুণীসংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোক্তা মহাজোট প্রাথর্ী এবং বাংলাদেশ সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন, উখিয়ার কৃতি সনত্দান উপ-সচিব মোরশেদ, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, ওসি গিয়াস উদ্দিন মিয়া, আওয়ামীলীগ সম্পাদক শামশুল আলম, যুগ্ম সম্পাদক শামশুল আলম, অধ্যাপক ফিরোজ আহমদ, সোনা আলী, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, আবদুল মাবুদ, এডঃ মোজাফ্ফর আহমদ হেলালী, সাবেক ছাত্রনেতা নুরুল কবির হেলাল, পলক বড়ুয়া আপ্পু, মেলার চেয়ারম্যান ইউনুস খান, মহা-সচিব হেলাল উদ্দিন, কো-চেয়ারম্যান আনছারুল হক ভুট্টো, বিজন বড়ুয়া, নিশান বড়ুয়া, শানু বড়ুয়া, ছাত্রলীগ সভাপতি সালাহ্ উদ্দীন, মিজান, আজিজ প্রমুখ। উদ্ধোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, রামু স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মলি্লক। উদ্ধোধনী কমল ভাইয়ের কেন্দ্রীয় বলীখেলায় অংশগ্রহণ করে খুলনার শিপন বলী, জয়নাল বলী, মহিন বলী, মহেশখালীর বজল বলী, মোহাম্মদ হোছন বলী, নজরুল বলী, বাবুল বলী, চট্টগ্রামের আলোচিত জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন টেকনাফের আলম বলী এবং রামুর খ্যাতিমান দিদার বলী, সাহাব উদ্দিন বলী, কোরবান আলী, জামাল, আবদুছ ছালাম সহ দেশের বিভিন্ন স্থানের আলোচিত ৫০ জন বলী। কমল ভাইয়ের কেন্দ্রীয় বলীখেলার ১ম দিনে কঙ্বাজার জেলার প্রত্যনত্দ অঞ্চল থেকে আসা হাজার হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এক পর্যায়ে রামু বাইপাস মোড়, রামু-কঙ্বাজার সড়ক ও মহাসড়ক লোকারণ্য হয়ে পড়ে। আজ ৬ মে দুই দিন ব্যাপী বলীখেলার শেষ দিনে প্রধান অতিথি থাকবেন, মাননীয় প্রধাণমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্ঠা এইচ.টি ইমাম, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জের ডিআইজি নওশের আলী।

কোন মন্তব্য নেই: