বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবান পার্বত্র জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম শংখমনি পাড়ায় বজ্রপাতে ধনপতি তঞ্চঙ্গ্যা (৪০) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ৭ বছর বয়সের কন্যা লাভামুগী তঞ্চঙ্গ্যা।
রোয়াংছড়ি উপজেলার সদর ইউপি চেয়ারম্যান অংশৈমং মারমা ও স্থানীয় সাংবাদিক চহ্লামং মারমা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা
সদরের শংখমনি পাড়ায় ধনপতি তঞ্চঙ্গ্যার বাড়িটি বজ্রপাতে আঘাত হানে। বজ্রপাতের আঘাতে ঘরের বাইরে থাকা গৃহকর্তা ধনপতি তঞ্চঙ্গ্যা ঘটনাস'লেই মারা যায়। এসময় তার সাথে থাকা পাশে বাড়িতে থাকা ৭ বছরের মেয়ে লাভামুগী তঞ্চঙ্গ্যা আহত হয়। তারা জানায়, আহত লাভামুগী তঞ্চঙ্গ্যাকে লোকজন উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন