সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কক্সবাজারে সরকারি জমি দখল মুক্ত



 কক্সবাজার শহরের কলাতলীয় হোটেল মোটেল জোনের ৪০ শতক সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা কক্সবাজার সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে জমিতে অবৈধভাবে নির্মিত ইটের প্রচীর উচ্ছেদ করে জমি দখল মুক্ত করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন ঝিলংজা মৌজার সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত ৪০ শতক জমি অবৈধ
দখলে নিয়ে ইটের প্রচীর দিয়ে ঘিরে রাখে কে.কে ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। ইটের প্রচীর দিয়ে ঘেরা এ সরকারি খাস জমিটি কক্সবাজার মাস্টার প্ল্যান মতে ২নং সড়কের জন্য নির্ধারিত। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে কলাতলী ফিঙ্গার রোড হবে এ জমিতে। দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখেছে কে.কে ফাউন্ডেশন। একাধিকবার নোটিশ প্রদান করেও দখল না ছাড়ায় বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হয়।
- পিটিবি নিউজ

কোন মন্তব্য নেই: