মোঃ নুরুল করিম আরমান, লামা থেকে
বান্দরবানের লামায় কমিউনিটি লিড ওয়াটার স্যানিটেশন এন্ড হাইজিন (ওয়াস) ইন সিএইচটি শীর্ষক প্রকল্পের সনাতনী ধাত্রীদের ৫ দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়। জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পিপলস্ একশন ইন চেইঞ্জ এন্ড ইক্যুইটি (স্পেস) ও দাতা সংস্থা ম্যাক্স নেদারল্যান্ডের আর্থিক সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন স্পেস এর নির্বাহী পরিচালক মোঃ আজাহার আলী প্রামানিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাঃ সুভাস চন্দ্র বিশ্বাস, সিনিয়র স্টাফ নার্স লাকী মহাজন, স্পেস এর প্রোগাম ডাইরেক্টর মোঃ হুমায়ন কবির ও প্রোগাম কে-অডিনেটর সালাউদ্দিন টিটল এবং প্রকল্প ব্যবস্থাপক যতন কুমার দাস। লামা উপজেলার তিনটি ইউনিয়ন (ফাঁশিয়াখালী, রুপসীপাড়া
ও গজালিয়া) এর ২৯টি পাড়া হতে ২৯ জন ধাত্রী নির্বাচন করে নিরাপদ প্রসব, নিরাপদ মাতৃত্ব ও নিরাপদ শিশু বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ শফিউর রহমান, ডাঃ আবু সালেহ, স্বাস্থ্য সহকারী ডাঃ সুভাস চন্দ্র বিশ্বাস ও সিনিয়র স্টাফ নার্স লাকী মহাজন। ৫ দিন ব্যাপী ধাত্রী প্রশিক্ষণের সমন্বয়ের দায়িত্ব পালন করেন স্পেসের এ্যডভোকেসী ম্যানেজার আফিফা খাতুন তাকে সার্বিক সহযোগীতা করেন হেলথ সুপারভাজার কনিকা দেওয়ান। প্রশিক্ষণ শেষে ধাত্রীদের নিরাপদ প্রসব নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ২৯ জন উপজাতি ও বাঙ্গালী ধাত্রীদের একটি করে ডেলিভারী কিটবক্স প্রদান করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন