
ককসবাজারের এক মাত্র সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশে মামলা হয়েছে। টেকনাফ পৌরসভা নির্বাচনে আচরন বিধি লংঘন করার অপরাধে তার বিরুদ্ধে টেকনাফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার জয়নাল আবেদীন বাদী হয়ে ককসবাজারে উখিয়া-টেকনাফে সরকার দলীয় সংসদের বিরুদ্ধে এ মামলা টি দায়ের করেন। আজ সকালে শুনানি শেষে মামলাটি টেকনাফ থানা অফিসার ইনচর্াজ (ওসি)কে মামলাটি রেকর্ড করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ)দেন। টেকনাফ থানার অফিসার ইনর্চাজ মুহামদ হাশেম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। আমলে নেয়া মামলায় শুধু সংসদ সদস্য আবদুর রহমান বদির নাম উল্লেখ করে অঞ্জাতনামা আরো ৬০/৭০ কে আসামী করা হয়।
মামলার বিবরনে জানাযায়,টেকনাফ পৌরসভা নির্বাচনী প্রচারনার সময় ১৫ জানুয়ারী সন্ধা ৭টায় ওয়াপদা মাঠে সংসদ সদস্য বদির চাচা ও টেকনাফ পৌরসভা মেয়র প্রাথর্ী হাজি নুরুল ইসলামের পক্ষে জনসভায় করতে গেলে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ভিডিও চিত্র ধারন করেছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য আবদুর রহমান বদিসহ আরো ১৫০/২০০ জন লোক তার উপর হামলা করে হামলা চালায়। এতে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে চিকিংসা করা হয়। পরে উক্ত ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনে ঘটনার বিবরন দিয়ে এবং তিনি সংসদ সদস্য আবদুর রহমান বদির হাতে প্রহ্নত হয়েছেন বলে উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিষয়টি প্রাথমিক তদনত্দে সত্যতা পাওয়ায় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন