১১ এপ্রিল, ঢাকা : ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে বিবসনা হওয়ার ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দেয়া ভারতীয় মডেল পুনম পাণ্ডে শেষ পর্যন্ত তার খায়েশ পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছেন। সম্প্রতি তিনি বিবসনা হয়ে ছবি তুলেছেন। তবে ভারতীয় ক্রিকেট দলের জন্য তিনি এই ছবি তোলেননি। তিনি ছবি তুলেছেন বিখ্যাত একটি এন্টারটেইনমেন্ট চ্যানেলের জন্য। খবর হিন্দুস্তান টাইমস-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি বিখ্যাত ঐ চ্যানেলটির জন্য এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিয়েছেন পুনম।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, কয়েকদিন আগেই পুনমের কিডনির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পরপরই তিনি এই ফটোশুটে অংশ নিয়েছেন।
এদিকে জানা গেছে, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে বিবসনা হওয়ার ঘোষণাটি বাস্তবে রূপ দেয়ার জন্য এখনো দৃঢ় প্রতিজ্ঞ পুনম। তিনি বিসিসিআই-এর অনুমতির অপেক্ষায় রয়েছেন। ইতোমধ্যেই তিনি বিসিসিআই-কে প্রস্তাব দিয়েছেন যেন প্যারিসে তাকে এই ফুল মন্টি শো করতে দেয়া হয়। কারণ ভারতে এটা করা হলে যথেষ্ট বিতর্ক ওঠার সম্ভবনা রয়েছে।
|
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন