সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

দক্ষিন চট্টগামে ধানে পোকা দমনে ‘‘আলোক ফাঁদ’’

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবানসহ দক্ষিন চট্টগ্রামে ধান ফসলে পোকা দমনে ‘আলোক ফাঁদ’ ব্যবস্থা চালু করে কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি বিভাগ কর্তৃক এ ধরনের ব্যবস্থার সুফল ইতিমধ্যে কৃষকরা পেতে শুরম্ন করেছে। ফলে এখন আগের তুলনায়ন জমিতে ধানে পোকার আক্রমণে হ্রাস পেয়েছে।
বান্দরবান সীমানত্ম সংলগ্ন আশেপাশের জমিসহ দড়্গিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বোরো ফসলে ড়্গতিকর পোকা আক্রমণ করে। এতে ধানের ব্যাপক ড়্গতি হতে থাকে।
কৃষকরা এ নিয়ে কৃষি বিভাগে কাছে গেলে কৃষি বিভাগ পোকা দমেন ‘আলোক ফাঁদ’ প্রদ্ধতি প্রয়োগে উদ্যোগ নেয়। এতে সুফলও দেখা দেয়। পোকা দমনে আলোক ফাঁদ ব্যবহার করার কারণে বর্তমানে ধানে পোকার আক্রমণ কমে গেছে।
লোহাগাড়া কৃষি অফিস ধানে পোকা দমেন কৃষকদের উৎসাহিত করছে। পোকা দমনে ‘আলোক ফাঁদ’ ব্যবহারে সরেজমিনে দেখা গেছে, লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে কৃষকরা আলোক ফাঁদ ব্যবহার করছে।
লোহাগাড়া উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরড়্গণ কর্মকর্তা মোসত্মাফা জামান চৌধুরী জানান, ধানী জমিতে পোকা দমনে ‘আলোক ফাঁদ’ ব্যবস'া গ্রহণ করা হয়েছে। এ ব্যবস'ায় জমিতে মাঝে মাঝে বাতি জ্বালিয়ে তার নিজে পানি ভর্তি বল, বালতি বা ড্রাম রাখা হয়। তিনি জানান, সন্ধ্যার পর ‘আলো বাতি’ দিলে পোকা এসে আলোর কাছে জমায়েত হয়। এসব পোকা বাতির সাথে আঘাত/ধাক্কা খেয়ে নিচে রাখা পানির পাত্রে (ফাঁদ) পড়ে এবং মারা যায়। লোহাগাড়া সদর ইউনিয়নের কৃষক সামসুদ্দিন জমিতে সরেজমিনে দেখা গেছে, আলোক ফাঁদে ফসলের ড়্গতিকর পোকা গান্ধি, মাজরাসহ কয়েকটি প্রজাপতি ধরা পড়েছে। লোহাগাড়া সদরের উপ-সকহারী কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, পোকা দমনে এ প্রদ্ধতি মাঠে কৃষক ব্যবহার করলে কীটনাশক ব্যবহার কম হবে। এতে একদিকে যেমন জমির ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি কীটনাশক কম ব্যবহারের ফলে কৃষকরা আর্থিকভাবেও লাভবনন হবেন। তিনি জানান, কৃষি বিভাগ আলোক ফাঁদ ব্যবহারে কৃষকে উৎসাহিত করছ্‌ে এবং এর সুফল ইতিমধ্যে কৃষকরা পেতে শুরম্ন করেছে

ছবি -লোহাগাড়া আলোক ফাঁদ পিক
ক্যাপশান- দড়্গিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ধানের জমিতে ‘আলোক ফাঁদ‘ প্রদ্ধতির প্রয়োগ।

কোন মন্তব্য নেই: