সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পুলিশ কর্মকর্তারা ঘুরেফিরে চকরিয়া!

মুহাম্মদ জিয়াউদ্দীন ফারুক ,চকরিয়া
পুলিশ কর্মকর্তারা ঘুরে ফিরে কক্সবাজারের চকরিয়া থানায় আসছেন। সদ্য বিদায়ী অফিসার ইনচার্জসহ বর্তমানে কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা পূর্বেও এ থানায় নিযুক্ত ছিলেন। এতে পরিচিত সৎ ও সাহসী পুলিশ কর্মকর্তাদের আগমনে স্বস্তিবোধ ও অসাধুদের কর্মরতে সাধারণ মানুষকে থাকতে হয় আতংকে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সহকারী পুলিশ পরিদর্শক হিসেবে ইয়াসিন ও ফারুক দ্বিতীয় বারের মত চকরিয়া
থানায় কর্মরত রয়েছেন। সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ জসিম উদ্দীন বর্তমানে কুমিল্লা মডেল থানায় কর্মরত রয়েছেন। বর্তমানে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকা মোঃ ফরহাদ আসার পর থেকেও আইন শৃংখলা পরিস্থিতি তেমন ভাল যাচ্ছেনা। আর এদিকে সহকারী পরিদর্শক ইয়াসিন ২য় বারের মত একই থানায় চাকরি করায় সবই পরিচিত তার। টাকা ছাড়া তাঁর পক্ষে যেন কোন কাজই হয়না। সহকারী পরিদর্শক ফারুক দ্বিতীয় বারের মত সবেমাত্র যোগদান করায় সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এদিকে সহকারী পরিদর্শক হিসেবে তত্বাবধায়ক সরকারের সময়ে মধ্য ও উচ্চবিত্ত পরিবারের আতংক সেই উপ পরিদর্শক ইয়াসিন ও আবার চকরিয়া থানায় যোগদান করেছেন। তিনি ব্যক্তি কেন্দ্রিক কর্মকান্ড ও বিভিন্ন ব্যক্তির সাথে ব্যবসা-বাণিজ্যে নিজেকে বেশী নিয়োজিত রাখতেন বলেও একাধিক সুত্রের দাবী। তত্বাবধায়ক সরকারের আমলের ওসি রুহুল আমিন সিদ্দিকী'র ডান হাত হিসেবেও তার পরিচিত ছিল সর্বমহলে। অপরদিকে একইভাবে এসআই আকলিমা বারবার অন্যত্র বদলি হলেও তা ঠেকিয়ে দীর্ঘদিন চকরিয়া থানায় কর্মরত থাকায় দালাল শ্রেণীর লোকজনের সাথে তাঁর ব্যাপক সখ্যতা গড়ে উঠে। এ সুবাধে প্রতিনিয়ত সাধারণ মানুষকে হুমকি-ধমকি দেয়াসহ খারাপ আচরণ করে থাকে ফরিয়াদি লোকজনের সাথে। এভাবে তিনি প্রতিদিন থানার গোলঘরে বসে বিচারের নামে শালীস বাণিজ্য চালিয়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলেও সূত্রে প্রকাশ। তারই ধারাবাহিকতায় বর্তমানে কর্মরত একাধিক কনষ্টেবল ঘুরেফিরে চকরিয়া থানায় এসেছেন।

কোন মন্তব্য নেই: