সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া উপকূলে ট্টলার ডাকাতি : আহত ৯ : নিখোঁজ ৭ : ৮ জলদস্যু আটক

 গোলাম আজম খান
বঙ্গোপসাগরের হিমছড়ি চ্যানেলে অদুরে সশস্ত্র জলদস্যুরা একটি মাছ ধরার ট্টলারে হানা দিয়ে এলোপাতাড়ি কূপিয়ে মাঝিমাল্লাসহ ৮জন জেলেকে জখম করে এবং ৭ জন জেলেকে সাগরে নিক্ষেপ করেছে। এ সময় অন্যান্য ৪/৫টি জেলে নৌকা ডাকাতদের ঘিরে ফেলে কৌশলে ৮ জলদস্যুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় এলাকার নুরুল কবির জানান, ১১ এপ্রিল সন্ধ্যায় উত্তর সোনার পাড়া ঘাট ঘর গ্রামের মোহাম্মদ হোছেনের মালিকানাধীন ২০ অশ্বশক্তি সম্পন্ন একটি মাছ ধরার ট্টলার ১৫জন মাঝি মাল¬া নিয়ে গভীর সাগরে যায়। সন্ধ্যা ৭টায় সাগরের হিমছড়ি চ্যানেলের অদূরে ট্টলারটি সশস্ত্র জলদস্যুর কবলে পড়ে। এসময় ট্টলারভর্তি ২০/২৫ জন সশস্ত্র জলদস্যু মাছ ধরার ট্টলারে উঠে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ৯ জন মাঝিমাল¬া গুরুতর আহত হয়। ডাকাতেরা আরো ৭ জন জেলেকে সাগরে নিক্ষেপ করেছে। এসময় মাছ ধরার কাজে নিয়োজিত ৪/৫টি জেলে নৌকা ডাকাতদের ঘিরে ফেলে ৮ জন জলদস্যুকে হাতে নাতে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আহত জেলেদের কক্সবাজার হাসপাতালে ও গণপিটুনিতে আহত ডাকাতদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই: