সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে ছাগল আটকে রাখায় ২ শিশুকে বেদম প্রহার

ইউএনটি
টেকনাফে ছাগল আটকে রাখায় হোসনে আরা (৭) ও কাইছুর রহমান (৮) নামে ২ শিশুকে বেদম প্রহার করে গুরুতর আহত করেছে ছাগলের মালিকের ছেলেরা। আহত শিশুরা উপজেলার সদর ইউনিয়নের লেংগুর বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, মরিচ ক্ষেত বিনষ্ট করায় হোসনে আরার বড় ভাই আব্দুল হামিদ স্থানীয় আব্দুস সালামের ছাগল আটকে রাখে। এর প্রতিশোধ নিতে আজ সোমবার বিকেল ৪টার দিকে হোসনে আরা ও কাইছুর রহমান স্কুল শেষে বাড়ি ফেরার পথে জাঁহালিয়া পাড়া গ্রামে হঠাৎ করে তাদের উপর আব্দুস সালামের দুই পুত্র মুজিব ও রুবেলসহ স্থানীয় কাদেরের পুত্র আলম তাদের ওপর হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই ওই দুই শিশুকে এলোপাতাড়ি লাঠিপেটা করে তারা। এক পর্যায়ে তারা শিশু হোসনে আরাকে পার্শ্ববর্তী একটি ঝোঁপে ছুড়ে মারে। শিশু কাইছুর রহমান তাদের বাধা দেয়ায় তাকেও বেদম প্রহার করা হয়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছৈয়দ আহমদ আহতাবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

কোন মন্তব্য নেই: