ইউএনটি ডেস্ক
বেশ কিছুদিন ধরেই ল্যাটিন পপতারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের প্রণয়ের নানা গুজব ভেসে বেড়াচ্ছিল বাতাসে। শাকিরা বরাবরই বিষয়টিকে অস্বীকার করছিলেন। তবে এই গুজবের আগুনে এবার নিজেই ঘি ঢেলে দিলেন শাকিরা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে জেরার্ডের সঙ্গে আবেগময় মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন কলাম্বিয়ান এই পপ গায়িকা। ছবিটিতে দেখা যায় সমুদ্রসৈকতে সূর্যাস্তের
সময় শাকিরা ও জেরার্ড একে অন্যের বাহুবন্ধনে আবদ্ধ। এ ছবিতে থেকেই শাকিরার নয়া প্রেমের বিষয়টি এখন পরিষ্কার। ছবিতে শাকিরার মন্তব্যও রয়েছে টুইটারে। মন্তব্যে এই গায়িকা লিখেছেন, তোমাদের সবাইকে আমি আমার সূর্যাস্ত উপস্থাপন করছি।
প্রসঙ্গত, এ মাসের শুরুতেই ৩৪ বছরের শাকিরা ও ২৪ বছর বয়সী জেরার্ড পিকের সম্পর্ক বিষয়ক গুজব রটে। কারণ, বার্সেলোনায় এই জুটির চুম্বনরত একটি ছবি প্রকাশিত হয় একটি পত্রিকায়। ছবি প্রকাশের পর দুজনই তাদের সম্পর্কের বিষয়টিকে অস্বীকার করে আসছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন