সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া থানা পুলিশের হাতে সন্ত্রাসী রেজাউল আটক

এম বশর চৌধুরী ,উখিয়া:
উখিয়া থানা পুলিশ রেজাউল করিম ওরপে বাবুল (২৩) নামে কুখ্যাত এক সন্ত্রাসী আটক হয়েছে। গতকাল ৩০ মার্চ (বুধবার) দুপুরে থানার উপ-পরিদর্শক হাসানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্য এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জালিয়া পালং ইউনিয়নের চেংছড়ি গ্রামের ছৈয়দ আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, জবর দখল, সন্ত্রাসী কর্মকান্ড সহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার
গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।
উখিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাসান জানান, সন্ত্রাসী রেজাউল, আসহাব উদ্দিন, আলা উদ্দিন সহ ৫/৬ জন সন্ত্রাসী ৩০ মার্চ সকালে পাটুয়ার টেক এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে মিজানুর রহমান (২৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার প্রচেষ্টা চালায়। এ ঘটনায় গুরুতর আহত কৃষক মিজানের বড় ভাই মোহাম্মদ মোদাচ্ছের বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত বিষয় জানতে পেরে সন্ত্রাসী রেজাউল হাসপাতাল এলাকায় অবস্থান নেওয়ার খবর পেয়ে তাকে আটক করা হয়।

সিবিএন

কোন মন্তব্য নেই: